রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজারে এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।
সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এফএস