ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৭
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে ভারতীয় ভূখন্ড থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চারজন সাঁতরে ভারতীয় ভূখণ্ডে গিয়ে ওঠেন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে নারীসহ আরও সাতজন এখনো নিখোঁজ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, নৌকাডুবির ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement