ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ স্ত্রী আটক, পালালেন স্বামী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ এএম আপডেট: ১২.০৯.২০২৬ ১১:২৩ এএম
X
Advertisement

নোয়াখালীর চাটখিলে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী হেলাল হোসেন পালিয়ে যান।

শুক্রবার রাতে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর একটি দল। অভিযানে পলাতক হেলাল হোসেনের বসতঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা ৬৯০ পিস ইয়াবার ওজন ৬৯ গ্রাম। এছাড়া ৩০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানের সময় হেলাল হোসেনের স্ত্রী প্রিয়া আক্তার পিংকিকে গ্রেপ্তার করা হয়। তবে হেলাল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি চাটখিল উপজেলার সাহাপুর কাজী বাড়ির জহির মজুমদারের মেয়ে। আর পলাতক হেলাল হোসেন একই বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মামলাটি করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement