ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুরে পৃথক অভিযানে ৬৫৭ বস্তা সার জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
X
Advertisement

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক অভিযানে একদিনের ব্যবধানে আবারও ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টংগুয়া বাজার ও পাকেরহাটে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো—টংগুয়া বাজারের মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স ও পাকেরহাটের মেসার্স মহাদেব ট্রেডার্স।

শুক্রবার দুপুরে খানসামা উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একই দিনে পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯২০ বস্তা সার জব্দ করে প্রশাসন। অভিযানের সময় গোডাউন মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ নিয়ে দুই দিনে খানসামা উপজেলায় তিনজন সার ডিলারের কাছ থেকে মোট ১ হাজার ৫৭৭ বস্তা সার জব্দ করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement