ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম
X
Advertisement

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি করেন। এ সময় ট্রলার থেকে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ বলেন, দক্ষিণ চরদুয়ানী এলাকার একটি খালে কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়। রাত দুইটা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। জব্দ করা মাংস আদালতের মাধ্যমে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, হরিণের মাংস উদ্ধারের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement