ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাতা চ্যালেঞ্জ করেও ফেল, ফাঁস নিল ছাত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। পরে খাতা চ্যালেঞ্জ করে সে। পুনরায় ফল প্রকাশের পরও ইংরেজিতে অকৃতকার্য থাকায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement