ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুরে আপন ভাতিজার হাতে চাচা খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
X
Advertisement

দিনাজপুরের হাকিমপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই আজাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (২৫) ও তামজিদুল ইসলাম (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জাকিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের বলরামপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার অফিল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাই আজাদুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাকিমপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement