ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
X
Advertisement

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সক্রিয় জীবনধারায় মানুষকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

আগামী ১৪ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ৭.৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথন। ইতোমধ্যে এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যসচেতন যেকোনো ব্যক্তি নির্ধারিত লিংকের মাধ্যমে এ আয়োজনে নিবন্ধন করতে পারবেন।

এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ‘একমি’স ডায়াকেয়ার’ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খান, হেড অব মার্কেটিং ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউদ্দীন এবং একমি’স ডায়াকেয়ারের সিনিয়র ম্যানেজার মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে রানার কমিউনিটির অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ডায়নামিক রানার্স ইন্টারবিডি’র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন এ কে এম আহসান উল্লাহ এবং আল্ট্রা ক্যাম্প রানার্সের প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও রেস ডিরেক্টর মো. মাসুম।

অনুষ্ঠানে একমির ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান। তিনি দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের প্রভাব এবং নিয়মিত হাঁটা ও শারীরিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সে বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

লং ডিসটেন্স রানার এবং ‘ডক্টরস রান’-এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, “ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা, যা সঠিক জীবনযাপন ও নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। এ ধরনের ম্যারাথন সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হয়ে সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করবে।”

২০০ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারী রানার মেহেদী হাসান নয়ন তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ প্রতিরোধে শরীরকে সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এ ম্যারাথন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষকে নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement