ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার জব্দ করা ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পত্তির পর এবার লন্ডনের হাইকোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে।

গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে এ তথ্য জানা গেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছে ঢাকাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।
এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা।

এসব সম্পত্তির সম্মিলিত ক্রয়মূল্য প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড। পাশাপাশি বাংলাদেশেও সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির তদন্ত চলছে।

আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত ‘এমএফএস’ সাইফুজ্জামান চৌধুরীর ১৭৫টির বেশি আবাসন চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। জাতীয় অপরাধ সংস্থার তদন্তের মধ্যেই এসব সম্পত্তির মূল তদারককারী প্রতিষ্ঠান ‘জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড’ বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনায় রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। সাইফুজ্জামান চৌধুরীর ব্যবহৃত আগের একটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী। এর আগে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।

সূত্র: ব্লুমবার্গ

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement