ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ পে-স্কেলের গেজেট হবে কি না, যা জানা গেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেলের গেজেট আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা এবং কয়েকটি তারিখ পার হওয়ার পর আজকের দিন ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে আজ আদৌ গেজেট হবে কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলে খসড়া তৈরির পর এটি বিভিন্ন প্রশাসনিক ধাপ পেরিয়েছে। খসড়াটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় ভেটিং শেষে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১০ সেপ্টেম্বরকে গেজেট প্রকাশের সম্ভাব্য দিন হিসেবে ধরা হলেও সুনির্দিষ্টভাবে সরকারপক্ষ থেকে সময়টি নিশ্চিত করা হয়নি। তাই আজ গেজেট প্রকাশ না হওয়াকে বিলম্ব হিসেবে দেখার সুযোগ নেই। তবে আজ দিনের যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জোরালো তথ্য রয়েছে।

নতুন পে স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন, ধাপে ধাপে বেতন বৃদ্ধির পদ্ধতি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। গেজেট প্রকাশের পর এসব বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে।

নতুন বেতন কাঠামোয় তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ছে। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। তবে নতুন বেসিকের পুরোটা একসঙ্গে কার্যকর হচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন বেসিক কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ২০ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা। প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা। নবম গ্রেডেও মূল বেতন দ্বিগুণ হয়ে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা হবে। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা ও ৪৪ হাজার টাকা।

নতুন পে-স্কেলে বর্ধিত মূল বেতন কার্যকর হলেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে দেওয়া হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement