ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাবাকে শেষবার দেখতে ছুটছিলেন, পথেই প্রাণ গেল ছেলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো বাবার মুখ দেখতে বাড়ির পথে রওনা দিয়েছিলেন ছেলে। কিন্তু সেই বাড়ি আর ফেরা হলো না তাঁর। বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছেলে নূর আলম জিকু (৪৫)।
‎বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান জিকুর বাবা জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন জিকু।
‎পথে স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির নিচে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জিকু।
‎বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে লালনগর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement