ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে কারেন্ট জাল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে মনোফিলামেন্ট সুতাসহ ৪২ হাজার রিল ও ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় কারখানায় কর্মরত সেন্টু নামের এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ জনাব মো. আব্দুল মাবুদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল হাসেমসহ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব আবুল হাসেম জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন প্রয়োগের পাশাপাশি কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা গেলে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল নির্মূল করা সম্ভব।

তিনি বলেন, অবৈধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমবেত সবাইকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement