ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী বিষয়ক আলোচনা ও সীরাহ্ ফেস্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম
X
Advertisement

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং দুদিনব্যাপী ‘সীরাহ্ ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ আয়োজনের কনভেনর ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর স্বভাব, চরিত্র, পোশাক ও ব্যবহারিক জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। মহান আল্লাহতায়ালা কেন তাঁকে সফল করেছেন এবং তাঁর জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা গভীরভাবে উপলব্ধি করে মানবজীবনে বাস্তবায়ন করতে হবে।

বক্তারা বলেন, আল্লাহতায়ালা নবীজি (সা.)-কে অসভ্য জাতিকে সভ্য করার জন্য এক মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। নবীজি (সা.) আইয়ামে জাহেলিয়ার অন্ধকার ও চরম বিশৃঙ্খল সমাজকে মাত্র ২৩ বছরের মেয়াদে এক পরম শান্তিময় ও আদর্শ সমাজে রূপান্তর করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত।

তাঁরা আরও উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন একজন মহান ব্যক্তিত্ব ও অনুকরণীয় রাষ্ট্রনায়ক। তাঁর জীবন ও আদর্শ কেবল ধর্মীয় পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়; বরং তা সমগ্র মানবজাতির সার্বিক কল্যাণ, শান্তি ও ন্যায়ের পথিকৃৎ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও সেমিনার কক্ষের সামনে ইসলামিক বই প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম ও মোনায়েম খান।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সফল এই আয়োজনের সমাপ্তি ঘটে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement