রাজধানীর উত্তরা এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের পাঁচতলায় একটি রেস্টুরেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে পৌনে তিনটার দিকে।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিমানবন্দরের পাশে, উত্তরা, ঢাকায় অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মলের ছয়তলা ভবনের পাঁচতলায় একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।
উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
এসএ