ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েলি বসতি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ার মধ্যেই এসেছে এই সিদ্ধান্ত।
‎যুক্তরাজ্য জানিয়েছে, অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার উদ্যোগে ফ্রান্স ও কানাডাও যোগ দেবে। বিষয়টি নিয়ে তিন দেশ সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
‎আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
‎আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বসতি থেকে পণ্যের বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়টি সমর্থন বা বিবেচনা করছে মোট ১২টি দেশ।
‎নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে দেশগুলো। এর ফলে ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ আরও কঠিন হতে পারে।
‎এদিকে ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই পশ্চিম তীর ইস্যুতে পশ্চিমা দেশগুলোর এই নতুন পদক্ষেপ পরিস্থিতিকে আরও কূটনৈতিকভাবে জটিল করে তুলতে পারে।
‎  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement