ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় ছাত্রলীগ নেতা ডলারকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার এ বি এম রাশেদুল হাসান ডলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement