ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোটচাঁদপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
X
Advertisement

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে মো. রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে স্থানীয় তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। রাকিবুল ইসলাম উপজেলার শালকোপা গ্রামের মো. মহসীন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তালসার বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার চলাফেরা ও আচরণ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

মঙ্গলবার তালসার বাজার এলাকায় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তাকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. তবিবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সচেতন জনতা ভুয়া এনএসআই পরিচয়দানকারী রাকিবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে তাকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুলের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না এবং ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নিয়েছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement