নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার রাতে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদকসহ ৪ জন মাদক কারবারি, ১৮ জন মাদকসেবী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ জন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—চেঙ্গাকান্দির আবু সাঈদ, পাকুন্ডা মধ্যপাড়ার আঃ কবির, ভাটিবন্দরের মোছা. আছিয়া এবং সাহাপুরের মো. কাউসার।
মাদকসেবীরা হলেন—তানভির হোসেন, ফাহিম, মো. সাকিব খান, মো. মমিন মিয়া, মো. আরিফুল ইসলাম, কামাল হোসেন, মো. সবুজ, মো. রিপন, মো. সাগর, নুর মোহাম্মদ, মো. আউয়াল, মো. রকি হোসেন, মহাদেব চন্দ্র দাস, মো. অহিদ, মো. কাউসার, মো. কামাল, মো. সাগর ও মো. আব্দুল লতিফ।
এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিরা হলেন—মোফাজ্জল মিয়া, মো. নুর হোসেন, মো. রুহুল আমিন, মো. সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলী।
একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ/আরএন