ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ খাত ডিজিটালাইজ করছে সরকার: অর্থমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম
X
Advertisement

দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ খাতগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর ফলে ব্যবসার খরচ কমার পাশাপাশি সেবা প্রদানে গতি ও দক্ষতা বাড়বে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ‘ডায়নামিক বাংলা কিউআর’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্দর থেকে সড়কপথ এবং কারখানা পর্যন্ত প্রতিটি পর্যায়ে নানা ধরনের জটিলতা ও বিলম্ব ব্যবসার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। তাই বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন সেবা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় এনে পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সেবা প্রদানে গতি ও দক্ষতা বাড়াতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি করা জরুরি। এসব ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement