ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রিটেনকে পাল্টা নিষেধাজ্ঞার আহ্বান ইসরায়েলি মন্ত্রীদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এর জবাবে ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

স্মোটরিচ ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও তোলেন।

অন্যদিকে বেন-গভির ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যু সামনে এনে ব্রিটেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলকে আর্জেন্টিনার ফকল্যান্ডের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দ্বীপপুঞ্জটি বর্তমানে ব্রিটিশ প্রশাসনের অধীনে থাকলেও আর্জেন্টিনা এর ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে।

ইসরায়েলি মন্ত্রীদের এই বক্তব্যের পেছনে ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনাকেই কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে স্মোটরিচ ও বেন-গভিরের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।

ফলে বসতি ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement