ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাগেশ্বরীতে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (৮) চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে এবং মোফাসসিরা (৭) খামার গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

জানা যায়, তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানী লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে পরিবারের সবার অগোচরে তারা ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়।

দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রথমে সিয়ামের এবং পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement