ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কিছু অভিবাসীকে গ্রহণ করবে গায়ানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত সীমিতসংখ্যক অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। শনিবার দেশটির সরকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর তাঁর প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে অভিবাসীদের ‘তৃতীয় কোনো দেশে’ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এএফপির।

গায়ানা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত যেসব অভিবাসীর কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের সীমিতসংখ্যককে গ্রহণ করা হবে।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ইরফান আলীর সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে।’

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের এই বহিষ্কার কার্যক্রমে সহযোগিতায় সম্মত হয়েছে। এর আওতায় ২৫০ জন ভেনেজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার কারাগার সেকোতে পাঠানো হয়েছে।

তবে গায়ানা তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্যবস্থা ‘সাময়িক’ এবং এর মাধ্যমে বহিষ্কৃত অভিবাসীদের স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে না।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসীদের ‘স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে’। সেখানে অবস্থান করেই তারা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।

সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ দেশে ফিরে যাবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো দেশে চলে যেতে পারবেন।

সূত্র: বাসস

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement