ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিএমএসএমই সুবিধা চায় ৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের প্রায় ৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ীকে সিএমএসএমই খাতের আওতায় এনে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

রোববার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক খোলা চিঠিতে সংগঠনটি সহজ শর্তে স্বল্পসুদের ঋণ, পুনঃঅর্থায়ন ও কার্যকরী মূলধন সুবিধা দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি বন্ধ এবং ব্যবসার পরিচালন ব্যয় কমানোর দাবি জানায়।

সংগঠনটি জানায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রয়ক্ষমতা কমে যাওয়া, দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। অনেকের বিক্রি কমে যাওয়ায় কর্মচারী ছাঁটাই ও মূলধন ভেঙে ব্যবসা চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে।

এ অবস্থায় ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, চাঁদাবাজি ও অবৈধ সার্ভিস চার্জ বন্ধ, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ও ব্যবসা পুনরুদ্ধার কর্মসূচি নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত চিঠিতে দ্রুত ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

    এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement