রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের রত্নগর্ভা মা ফরিদা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, চার পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা।
এসএ