ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের রাস্তায় একটি জ্বালানি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সানান্দাজে দুর্ঘটনার কবলে পড়া ট্যাংকাটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে । ট্যাংকারটি হামাদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ব্রেকিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

গভর্নর আরও জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানান তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement