ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, গ্রেপ্তার ৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

সাভারে ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশুটিকে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল। এ ঘটনায় গত ২৬ আগস্ট শিশুটির বাবা আদালতে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন শিক্ষার্থী, চারজন শিক্ষক এবং একজন পরিচালককে আসামি করা হয়। আদালত সেটি আমলে নিয়ে সাভার মডেল থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

তিনি জানান, মামলা দায়েরের পর গতকাল দিনভর ও রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলার বাকি ৫ আসামি এখনো পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।  

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement