ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
X
Advertisement

মাগুরার মহম্মদপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়িয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে যাওয়ার সময় ধানক্ষেতে স্থাপিত বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় শাহিন মিয়া বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

মহম্মদপুর থানার এসআই কামরুজ্জামান বলেন, বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানক্ষেতে স্থাপিত বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে শাহিন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকাল ৭টার দিকে ধানক্ষেতের মালিক মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement