ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্ত্রীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সাতক্ষীরার যুবদল নেতা মিলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
X
Advertisement

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহানুর রহমান মিলনের স্ত্রী সেলিনা নাসরিন মারাত্মক জীবনসংকটে পড়েছেন। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে রাজনৈতিক মামলা, হামলা, গ্রেপ্তার এবং ধারাবাহিক জেল-জুলুমের কারণে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল যুবদল নেতা সোহানুর রহমান মিলনকে। এ সময় পরিবারের প্রতি যথাযথ খেয়াল রাখা কিংবা স্ত্রীর শারীরিক অসুস্থতার সময়মতো সুচিকিৎসা করানো সম্ভব হয়নি। নিয়মিত চিকিৎসার অভাবে ক্রমেই সেলিনা নাসরিনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে।

স্ত্রীকে বাঁচাতে এ পর্যন্ত সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন মিলন। তবে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি এখন পুরোপুরি নিঃস্ব ও সর্বস্বান্ত। বর্তমানে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপন অথবা জরুরি ও ব্যয়বহুল উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যা বহন করা তাঁর পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় স্ত্রীর জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি দৃষ্টি আকর্ষণ ও মানবিক সহায়তা কামনা করেছেন মিলন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আকুল আবেদন ও কষ্টের কথা তুলে ধরতে চান। স্ত্রীর সুস্থতা ফিরিয়ে আনতে দলীয় প্রধান ও দেশের সহৃদয় ব্যক্তিবর্গের কাছে আকুল মানবিক আবেদন জানিয়েছেন এই যুবদল নেতা।

জেএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement