ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতদিয়ায় যৌথ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম
X
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় কারেন্ট জালসহ এক মাছ শিকারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা ও দৌলতদিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ও নদীতীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে কারেন্ট জালসহ বাবু প্রামাণিক (৫৪) নামে এক মাছ শিকারিকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার মৃত অহেদ আলী প্রামাণিকের ছেলে।

এ ছাড়া পদ্মা নদী ও নদীতীরবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে বাবু প্রামাণিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে জব্দ করা ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, পদ্মা নদীতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement