ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলি দিয়ে ফের শুরু আমদানি-রফতানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের প্রশাসন দাবি মেনে নেয়ায় অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট পাঁচদিন পর প্রত্যাহার করে নিয়েছেন সে দেশের ব্যবসায়ীরা। ফলে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশী ব্যবসায়ীদের জানানো হয়।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ভারতের বালুরঘাটে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের যেসব দাবি ছিল সেগুলো মেনে নেয়ার কথা জানানো হয়েছে। ফলে আগের নিয়মে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি হবে। এর আগে বুধবার বিকালে ভারতের বালুরঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন। সেখানে তাকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি ব্যবসায়ীরা তাদের দাবিগুলো জানান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement