ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাবের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল ইস্কাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ধর্মপুর এলাকার মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল ইস্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধর্মপুর এলাকার খলিলুর রহমানের ছেলে জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মোজাম্মেল হক (৪৩) এবং মোসলেম উদ্দিনের ছেলে হযরত আলী (২৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আগামীকাল সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

এসি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement