ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১ হাজার ২৮৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
X
Advertisement

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অন্যদিকে, চীনের তিব্বতে বন্যায় ২১ জনের প্রাণহানি ঘটেছে। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। এ নিয়ে গত ২৬ আগস্টের ওই ভয়াবহ দুর্যোগে নেপাল ও তিব্বতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন।

নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের কৈলাস-মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কৈলাস অত্যন্ত পবিত্র একটি স্থান।

এদিকে, নেপাল ও তিব্বতের ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া মরদেহ ভারতেও গিয়ে পৌঁছেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এসব মরদেহ বন্যায় মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

সূত্র: এএফপি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement