দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।
নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারেরডাঙ্গা গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসার উদ্দিন রেলক্রসিং পার হওয়ার সময় সংকেত অমান্য করে রেললাইনে উঠে পড়েন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচআর/আরএন