ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামরুল হাসান।

তিনি জানান, মামলার দুই নম্বর আসামিকে বৃহস্পতিবার রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার বয়স ২২ বছর উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন কিশোর। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বয়স ১৩ থেকে ১৪ বছর হতে পারে।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।

মামলার এজাহার অনুযায়ী, শিশুটিকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করা হয়েছে- এমন অভিযোগে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন তার বাবা।

সাভারের পূর্ব শাহবাগ এলাকার ‘মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ’ মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি চারজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement