ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শনিবার থেকে সচল হিলি স্থলবন্দর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করায় ৫ সেপ্টেম্বর শনিবার থেকে  বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা, বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং ব্যবসায়ীদের নানা অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ভারতীয় ব্যবসায়ীরা।

এর আগে গত ৩০ আগস্ট বিভিন্ন দাবিতে হিলি স্থলবন্দরে অবরোধ ও ধর্মঘট শুরু করেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে পাঁচ দিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ফলে শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে।

ধর্মঘট প্রত্যাহারের ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হলে দীর্ঘদিন আটকে থাকা পণ্য পরিবহনসহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement