ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খবর পেয়ে বনানী থানার এসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর নিরাপত্তা ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে মরদেহটি সেখানে এলো, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহটি কেউ সেখানে ফেলে গেছে কি না, নাকি অন্য কোনো স্থান থেকে এনে রাখা হয়েছে। এমন বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ জন্য ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে পুলিশ । 

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement