ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার: ত্রাণমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
X
Advertisement

বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প আঘাত হানার আগেই প্রস্তুতি নিতে হবে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দুর্যোগের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই এক লাখ স্বেচ্ছাসেবককে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন ব্যক্তিকে পারঙ্গম, পরিণত ও পরিপূর্ণ করে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই মানবতার সেবায় এগিয়ে আসবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

দুদিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার, জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement