ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে আকস্মিক বন্যা, বাংলাদেশে পুরোপুরি বন্ধ বিদ্যুৎ সরবরাহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নেপালে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, বর্ষাকালে নদীর পানি বাড়লে জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে, যা রপ্তানি করা হয়।

বাংলাদেশ সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের এই বিদ্যুৎ আনছিল। নেপালের চিলমি জলবিদ্যুৎ প্রকল্প এবং ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল।

তবে বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে এ দুটি কেন্দ্র। 

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement