দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে করে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
অধিবেশনে মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন।
আরএন