ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঝিনাইদহে র‍্যাবের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
X
Advertisement

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ১৯৮ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সিপিসি-২-এর স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আজমপুরের মালাধরপুর এলাকায় মাদকের একটি চালান আসছে। পরে র‍্যাবের একটি দল পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইকে করে মাদক পরিবহনের সময় ১৯৮ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর এবং একই এলাকার লেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement