ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজা হলে হ্যারি-মেগানকে যুক্তরাজ্যে ফিরতে দিতাম না: ট্রাম্প
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের যুক্তরাজ্যে ফিরে যাওয়ায় তিনি ‘খুশি’। তবে রাজপরিবারের সঙ্গে তাদের আচরণের সমালোচনা করে তিনি বলেন, তিনি রাজা হলে তাদের যুক্তরাজ্যে ফিরতে দিতেন না।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাজপরিবারের সঙ্গে হ্যারি-মেগান ‘চরম অসম্মানজনক’ আচরণ করেছেন। বিশেষ করে মেগানের আচরণকে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজা তৃতীয় চার্লসের প্রতি ‘ভীষণ অসম্মানজনক’ বলে মন্তব্য করেন। 

গত আগস্টে সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরে যান হ্যারি ও মেগান। তাদের সন্তানদের ব্রিটিশ স্কুলে ভর্তি করা হয়েছে এবং লন্ডনের বাইরে একটি অ-রাজকীয় বাসভবনে থাকার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সমর্থনের ইঙ্গিত দেওয়ার সময় মেগান একসময় ট্রাম্পকে ‘নারীবিদ্বেষী’ ও ‘বিভেদ সৃষ্টিকারী’ বলেছিলেন।

 দ্য টেলিগ্রাফ / এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement