ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ত্রয়োদশ সংসদে প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আজ প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন।

বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস আজ জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন। পরে তিনি সংসদ অধিবেশনে অংশ নেবেন।

এর আগে গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। দীর্ঘদিন পর দেশে ফেরায় মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে জড়ো হন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement