ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এ  কর্মসূচিতে একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

‘উদ্যোগ’ কোনো প্রতিযোগিতা নয়। তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের ব্যবসার পরিকল্পনা, সম্ভাব্যতা ও অর্থের প্রয়োজন যাচাই করা হবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়; বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।

ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ এবং এর বিপরীতে কোনো সহায়ক জামানত লাগবে না। তবে সময়মতো ঋণ পরিশোধ না করলে অনুদানের অংশও সুদবিহীন ঋণে পরিণত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হলে ভবিষ্যতে ঋণ পাওয়ার সুযোগ হারাতে পারেন।

আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এমন সংশ্লিষ্ট উপজেলার প্রাপ্তবয়স্ক নাগরিকরা আবেদন করতে পারবেন। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বৈধ ব্যবসা এ কর্মসূচির আওতায় থাকবে। আবেদনে কোনো ফি লাগবে না।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় কর্মসূচি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে প্রথম ধাপে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন। পরবর্তীতে দেশের অন্যান্য উপজেলায়ও এটি সম্প্রসারণ করা হবে।

অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।

কর্মসূচির বিস্তারিত নিয়ম ও শর্ত জানিয়ে ১৬ সেপ্টেম্বর সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। এরপর এক মাস আবেদন করার সুযোগ থাকবে।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement