ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোববার ২ দিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়াও ২ দিনের সংক্ষিপ্ত এই সফরে বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁও জেলাজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সৌন্দর্যবর্ধন ও রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও উল্লেখযোগ্য মোড় ও সরকারি দপ্তরগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলতে।

রাষ্ট্রপতির নিজ জেলায় সফরের বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে আসছেন- এই খবর শোনার পর তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে দেখার জন্য সবাই অপেক্ষা করে আছে।

২ দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement