ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫০তম বিসিএসের তৃতীয় ধাপের ভাইভা ১৩ সেপ্টেম্বর থেকে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৬:৪৮ পিএম
X
Advertisement

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৃতীয় ধাপে মোট ২ হাজার ৫৩৫ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে।

১৩ ও ১৪ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের প্রার্থীদের পরীক্ষা হবে। ১৫ থেকে ২৪ সেপ্টেম্বর সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, ভাইভায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত ফরম, প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি ও মূল সনদ সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারপত্র ওয়েবসাইট থেকে নিজ দায়িত্বে ডাউনলোড করতে হবে। নির্ধারিত দিনে অনুপস্থিত থাকলে পরে আর ভাইভা দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement