ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আশা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের মূল্যবৃদ্ধির পর লেনদেনের শুরুতে আবারও বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী হয়।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের কার্যদিবসেই উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি বেড়েছিল। এটি ছিল গত ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ একদিনের মূল্যবৃদ্ধি।

সূত্র: আল জাজিরা



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement