ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম
X
Advertisement

জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে পুরোনো কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নুরনবী মিয়া (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারের জনতা সংলগ্ন একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী মিয়া জোনাইল পক্ষীমারী গ্রামের মতি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিজের ওয়ার্কশপে কেমিক্যালের একটি পরিত্যক্ত ড্রাম মেশিন দিয়ে কাটছিলেন নুরনবী। এ সময় বিকট শব্দে ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। এতে নুরনবী গুরুতর আহত হন।

পরে বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জামালপুর এমএ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা পুলিশের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, বিস্ফোরণে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement