ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমএসএফের প্রতিবেদন
আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী-শিশু হত্যা ৭৫%
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ৭২ শতাংশ এবং নারী ও শিশু হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে ধর্ষণ, আত্মহত্যা, অপহরণ/নিখোঁজ এবং বেআইনি সালিশের ঘটনাও বেড়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উঠে এসেছে।

জুলাই ও আগস্ট মাসে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এমএসএফ।  

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের তুলনায় দেশে আগস্টে মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে ২১টি বা ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশু হত্যা এক মাসে ৫২টি থেকে বেড়ে ৯১টিতে উঠেছে। অর্থাৎ মাত্র এক মাসে হত্যা বেড়েছে ৩৯টি বা প্রায় ৭৫ শতাংশ। আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত, একজন আহত এবং চারজন আটক হয়েছে। 

এমএসএফ জানিয়েছে, আগস্ট মাসে জুলাইয়ের তুলনায় সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে। এছাড়া ধর্ষণ ও হত্যা ৬৭ শতাংশ বেড়েছে। আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ/নিখোঁজ ৮ শতাংশ, বেআইনি সালিশ ৩৩ শতাংশ বেড়েছে। আর মাদক মামলায় আটক বেড়েছে ১২৯ শতাংশ। 

আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত, একজন আহত এবং চারজন আটক হওয়ার তথ্য দিয়েছে এমএসএফ। প্রতিবেদনে বলা হয়েছে, লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় একজন শিক্ষক নিহত হন এবং একজন আহত হন। আটক চারজনের মধ্যে নেত্রকোনা, যশোর, রংপুর ও ঢাকার একজন করে রয়েছেন।

প্রতিবেদনে কয়েকটি গুরুতর ঘটনা তুলে ধরা হয়েছে। গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের একটি ঘটনায় ভুক্তভোগী নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নোয়াখালীতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সালিশে ১ লাখ টাকায় মীমাংসা করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। আগস্টে ৩টি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করার তথ্য দিয়েছে এমএসএফ। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনায় প্রকৃত অভিভাবক বা দায়ীদের শনাক্ত করতে কার্যকর তদন্ত এবং আইনের আওতায় আনার ঘটনা খুবই বিরল।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement