ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদা না দেওয়ায় হত্যা: বগুড়ায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বগুড়ায় চাঁদা না দেওয়ায় হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক তৌফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই ঈদের আগের দিন সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কৈপাড়া পুকুরপাড় এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন হাফেজ হৃদয়। এ সময় সাদ্দাম হোসেন স্বাধীন ও তার সহযোগীরা দোকানে ঢুকে চাঁদা দাবি করেন। হৃদয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশীদকেও ছুরিকাঘাত করা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সকালে হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষ্য দেন।

সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য পর্যালোচনা করে আদালত সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বিকে মৃত্যুদণ্ড এবং আশিক, শাকিল ও মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement