ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৮:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে না পারা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

আহমেদ আযম খান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে তাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, শুধু প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিই নয়, যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সূত্র: বাসস

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝